হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেড়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বুধবার, ২৯ জুন ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন

খেয়ালি আষাঢ়ের এই রোদ, এই বৃষ্টিতে বাড়ছে জ্বর-সর্দি। তাপমাত্রার তারতম্যের কারণে ভাইরাল জ্বরের পাশাপাশি বেড়েছে ডেঙ্গুও। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। সেই সাথে ক্রমাগত বাড়ছে করোনা রোগীর সংখ্যাও।

এ অবস্থায় করোনা নাকি মৌসুমী জ্বর, এই নিয়ে দ্বিধায় রোগী ও স্বজনরা। চিকিৎসকরা বলছেন, জ্বরে আর অপেক্ষা করার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, জ্বর, সর্দি, মাথা ব্যথা কাশি ও গায়ে ব্যাথা থাকলে করোনা টেস্ট করাতে হবে।

এ সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর অনেকের করোনা হয়েছে বলে জানা যাচ্ছে। এ অবস্থায় করোনা হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

রাজধানীর টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, কোভিড-১৯ বেড়েছে। গত এক সপ্তাহে কোভিড রোগীর সংখ্যাটা বাড়ার দিকে।

দেশের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলছে, সাধারণ জ্বর-সর্দির আড়ালে ব্যাপকভাবে বাড়ছে করোনা রোগী। এর পাশাপাশি স্বাভাবিক জ্বর, সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ার শঙ্কা তাদের।

চিকিৎসকরা বলছেন, করোনা ও ভাইরাল জ্বরসহ নানা জ্বর একাকার হয়েছে এই সময়ে। তাই সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে রোগীদের।
যমুনা টিভি অনলাইন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বেড়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেড়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বুধবার, ২৯ জুন ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
খেয়ালি আষাঢ়ের এই রোদ, এই বৃষ্টিতে বাড়ছে জ্বর-সর্দি। তাপমাত্রার তারতম্যের কারণে ভাইরাল জ্বরের পাশাপাশি বেড়েছে ডেঙ্গুও। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। সেই সাথে ক্রমাগত বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। এ অবস্থায় করোনা নাকি মৌসুমী জ্বর, এই নিয়ে দ্বিধায় রোগী ও স্বজনরা। চিকিৎসকরা বলছেন, জ্বরে আর অপেক্ষা করার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, জ্বর, সর্দি, মাথা ব্যথা কাশি ও গায়ে ব্যাথা থাকলে করোনা টেস্ট করাতে হবে। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর অনেকের করোনা হয়েছে বলে জানা যাচ্ছে। এ অবস্থায় করোনা হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। রাজধানীর টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, কোভিড-১৯ বেড়েছে। গত এক সপ্তাহে কোভিড রোগীর সংখ্যাটা বাড়ার দিকে। দেশের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলছে, সাধারণ জ্বর-সর্দির আড়ালে ব্যাপকভাবে বাড়ছে করোনা রোগী। এর পাশাপাশি স্বাভাবিক জ্বর, সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ার শঙ্কা তাদের। চিকিৎসকরা বলছেন, করোনা ও ভাইরাল জ্বরসহ নানা জ্বর একাকার হয়েছে এই সময়ে। তাই সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে রোগীদের। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×