হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন


কক্সবাজার, ০৪ নভেম্বর – কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন সফররত ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি।

সোমবার (৩ নভেম্বর) সফরের মিডিয়া সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এতে বলা হয়, ভ্যাটিকানের উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল জার্নি চলমান মানবিক প্রচেষ্টা পর্যবেক্ষণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানাতে এ পরিদর্শন করেন। রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সরাসরি মতবিনিময় ও সহযোগিতার আশ্বাস দেন। যাতে ভবিষ্যতে এসব মানবিক সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়া যায়।

কার্ডিনালের সঙ্গে ছিলেন তার সেক্রেটারি ফাদার জোসেফ সাভারিমাথু, এশিয়া মেইনল্যান্ডের আঞ্চলিক সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা, বাংলাদেশে নিযুক্ত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং ন্যায় ও শান্তির জন্য বিশপের কমিশনের চেয়ারম্যান বিশপ জার্ভাস রোজারিও। একই কমিশনের সম্পাদক ফাদার লিটন গোমেজও উপস্থিত ছিলেন। জরুরি সাড়াদান কর্মসূচির নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক দাউদ জীবন দাস জ্যেষ্ঠ ইআরপি কর্মীদের সঙ্গে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে কার্ডিনাল জার্নি ও প্রতিনিধি দল সরাসরি রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং কারিতাস বাংলাদেশের বাস্তবায়িত নানা মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তারা সুরক্ষা কর্মসূচির অধীনে ক্যাম্প-৪ এবং ক্যাম্প-৪ এক্সটেনশনে এমসিএসি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দল ক্যাম্প ৪-এর ওয়্যারহাউস-কাম-ডিস্ট্রিবিউশন সেন্টারে ওয়াশ বা স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রদর্শনী ও কমিউনিটি পরামর্শ সভায় অংশ নেয়। তারা ক্যাম্প ১৯-এ শেল্টার (আশ্রয়) কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কার্ডিনাল জার্নি ব্যক্তিগতভাবে শরণার্থী পরিবারগুলোর মধ্যে আশ্রয় কার্যক্রমের উন্নত পণ্য বিতরণ করেন। এ ছাড়া, কমিউনিটি নেতাদের সঙ্গে পরামর্শ করেন এবং সম্মানজনক প্রত্যাবাসনের জন্য প্রার্থনায় অংশ নেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ০৪ নভেম্বর – কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন সফররত ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি।সোমবার (৩ নভেম্বর) সফরের মিডিয়া সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ভ্যাটিকানের উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল জার্নি চলমান মানবিক প্রচেষ্টা পর্যবেক্ষণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানাতে এ পরিদর্শন করেন। রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সরাসরি মতবিনিময় ও সহযোগিতার আশ্বাস দেন। যাতে ভবিষ্যতে এসব মানবিক সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়া যায়।কার্ডিনালের সঙ্গে ছিলেন তার সেক্রেটারি ফাদার জোসেফ সাভারিমাথু, এশিয়া মেইনল্যান্ডের আঞ্চলিক সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা, বাংলাদেশে নিযুক্ত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং ন্যায় ও শান্তির জন্য বিশপের কমিশনের চেয়ারম্যান বিশপ জার্ভাস রোজারিও। একই কমিশনের সম্পাদক ফাদার লিটন গোমেজও উপস্থিত ছিলেন। জরুরি সাড়াদান কর্মসূচির নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক দাউদ জীবন দাস জ্যেষ্ঠ ইআরপি কর্মীদের সঙ্গে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।পরিদর্শনকালে কার্ডিনাল জার্নি ও প্রতিনিধি দল সরাসরি রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং কারিতাস বাংলাদেশের বাস্তবায়িত নানা মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তারা সুরক্ষা কর্মসূচির অধীনে ক্যাম্প-৪ এবং ক্যাম্প-৪ এক্সটেনশনে এমসিএসি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দল ক্যাম্প ৪-এর ওয়্যারহাউস-কাম-ডিস্ট্রিবিউশন সেন্টারে ওয়াশ বা স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রদর্শনী ও কমিউনিটি পরামর্শ সভায় অংশ নেয়। তারা ক্যাম্প ১৯-এ শেল্টার (আশ্রয়) কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কার্ডিনাল জার্নি ব্যক্তিগতভাবে শরণার্থী পরিবারগুলোর মধ্যে আশ্রয় কার্যক্রমের উন্নত পণ্য বিতরণ করেন। এ ছাড়া, কমিউনিটি নেতাদের সঙ্গে পরামর্শ করেন এবং সম্মানজনক প্রত্যাবাসনের জন্য প্রার্থনায় অংশ নেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৪ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×