হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আড়াই বছরের শিশু ধর্ষণ : নরপশু ধর্ষক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা সেবনকারীর হাতে ধর্ষণের শিকার হয়েছে আড়াই বছরের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সরকারি আশ্রয় প্রকল্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দিদার মিয়াকে বৃহস্পতিবার রাতে স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।।

ভিকটিম শিশুর বাবা বলেন, মরিচ্যা এলাকার দিলদার মিয়া প্রতিদিন তার বাড়ির পাশে একটি বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। বৃহস্পতিবার বাড়ির পাশে আমার আড়াই বছরের শিশুটি খেলা করছিল। এ সময় ইয়াবা সেবন করে ফিরে যাওয়ার সময় সে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। দিলদার মিয়া পালিয়ে যাওয়ার সময় অনেকে তাকে দেখে ফেলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে শিশুর কান্না শুনে আমার স্ত্রী এসে তাকে বীভৎস অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ভিকটিমের বাবা বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে ধর্ষককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযুক্ত দিদার মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় আড়াই বছরের শিশু ধর্ষণ : নরপশু ধর্ষক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আড়াই বছরের শিশু ধর্ষণ : নরপশু ধর্ষক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৩:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা সেবনকারীর হাতে ধর্ষণের শিকার হয়েছে আড়াই বছরের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সরকারি আশ্রয় প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দিদার মিয়াকে বৃহস্পতিবার রাতে স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।। ভিকটিম শিশুর বাবা বলেন, মরিচ্যা এলাকার দিলদার মিয়া প্রতিদিন তার বাড়ির পাশে একটি বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। বৃহস্পতিবার বাড়ির পাশে আমার আড়াই বছরের শিশুটি খেলা করছিল। এ সময় ইয়াবা সেবন করে ফিরে যাওয়ার সময় সে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। দিলদার মিয়া পালিয়ে যাওয়ার সময় অনেকে তাকে দেখে ফেলেন। পরে শিশুর কান্না শুনে আমার স্ত্রী এসে তাকে বীভৎস অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ভিকটিমের বাবা বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে ধর্ষককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযুক্ত দিদার মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×