হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারী ওয়ানডে বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ নভেম্বর – সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল ৮ দল। পরের আসরে এই সংখ্যা আরো বাড়ছে। আগামী আসর থেকে আরো ২টি দল বাড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর মাঠে গড়াবে ২০২৯ সালে। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন

মিরপুর টেস্ট: ক্যারিবীয় স্পিনে ধস নামলেও জাকের-নাঈমের দৃঢ়তায় ১০০ ছাড়াল বাংলাদেশের লিড

সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে।

আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নারী ওয়ানডে বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারী ওয়ানডে বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ নভেম্বর – সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল ৮ দল। পরের আসরে এই সংখ্যা আরো বাড়ছে। আগামী আসর থেকে আরো ২টি দল বাড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর মাঠে গড়াবে ২০২৯ সালে। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে।আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×