হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে আসার সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোটলা ফেল…

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে আসার সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোটলা ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন গুইজ্জা খাল এলাকার মিজানের ঘের নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়।

পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলা ফেলে দিয়ে দ্রুত নিকটস্থ ঘেরে ঝাঁপ দিয়ে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি কার্টন বা প্যাকেট থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো মালামাল বা পাচারকারীদের পাওয়া যায়নি। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে এলাকায় বিজিবি’র চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক কারবারিদের শিকড় উৎপাটন করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে আসার সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে আসার সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোটলা ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৮ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন গুইজ্জা খাল এলাকার মিজানের ঘের নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলা ফেলে দিয়ে দ্রুত নিকটস্থ ঘেরে ঝাঁপ দিয়ে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি কার্টন বা প্যাকেট থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো মালামাল বা পাচারকারীদের পাওয়া যায়নি। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে এলাকায় বিজিবি’র চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক কারবারিদের শিকড় উৎপাটন করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×