হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


ঢাকা, ১২ নভেম্বর – দেশে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রেল অবকাঠামো ও চলন্ত ট্রেনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সর্বস্তরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – দেশে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রেল অবকাঠামো ও চলন্ত ট্রেনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সর্বস্তরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×