হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টানা তিন দিনের কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকার ৭ কলেজের শিক্ষকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন


ঢাকা, ১৭ নভেম্বর – ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষকরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি নিশ্চায়ন ও শ্রেণিকার্যক্রম শুরুর নির্দেশনাকে ‘আইনসিদ্ধ নয়’ আখ্যা দিয়ে টানা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সঙ্গে জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসকের তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগও দাবি করেছেন তারা।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক জরুরি সভায় তারা এ মত প্রকাশ করেন।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

এরপর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি শিক্ষার্থীদের নিশ্চায়ন ১৭–২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ২৩ নভেম্বরের মধ্যে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এমন নির্দেশনা বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে বিধিবদ্ধভাবে সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ভর্তি–সংক্রান্ত কাজে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।

সভায় সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারি করে সমস্যার স্থায়ী সমাধান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জরুরি সভা থেকে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর সরকারি সাত কলেজে সর্বাত্মক পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টানা তিন দিনের কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকার ৭ কলেজের শিক্ষকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টানা তিন দিনের কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকার ৭ কলেজের শিক্ষকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ নভেম্বর – ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষকরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি নিশ্চায়ন ও শ্রেণিকার্যক্রম শুরুর নির্দেশনাকে ‘আইনসিদ্ধ নয়’ আখ্যা দিয়ে টানা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সঙ্গে জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসকের তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগও দাবি করেছেন তারা।সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক জরুরি সভায় তারা এ মত প্রকাশ করেন।এরপর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি শিক্ষার্থীদের নিশ্চায়ন ১৭–২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ২৩ নভেম্বরের মধ্যে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এমন নির্দেশনা বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে বিধিবদ্ধভাবে সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ভর্তি–সংক্রান্ত কাজে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।সভায় সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারি করে সমস্যার স্থায়ী সমাধান করার ওপর গুরুত্বারোপ করা হয়।জরুরি সভা থেকে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর সরকারি সাত কলেজে সর্বাত্মক পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×