হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন


পঞ্চগড়, ২০ নভেম্বর – ক্রমেই শীত জেঁকে বসছে উত্তরাঞ্চলে। ইতোমধ্যেই শীতের দাপট দেখা যাচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ভোর থেকে আকাশে ঘন কুয়াশা না থাকলেও তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বইছে হিমেল বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বুধবার ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

টানা কয়েক দিনের স্থিতিশীল আবহাওয়ার পর আজ তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরে নেমে আসায় শীতের অনুভূতি আরও বেড়েছে। শীত বাড়তে শুরু করায় গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত সাধারণ মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। হাট-বাজারে কম্বল, সোয়েটার, জ্যাকেট, মাফলারসহ শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। পাশাপাশি চা, কফি, আদা-লেবুর চায়ের দোকানগুলোতেও রয়েছে মানুষের উপচে পড়া ভিড়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ২০ নভেম্বর – ক্রমেই শীত জেঁকে বসছে উত্তরাঞ্চলে। ইতোমধ্যেই শীতের দাপট দেখা যাচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।ভোর থেকে আকাশে ঘন কুয়াশা না থাকলেও তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বইছে হিমেল বাতাস।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বুধবার ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।টানা কয়েক দিনের স্থিতিশীল আবহাওয়ার পর আজ তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরে নেমে আসায় শীতের অনুভূতি আরও বেড়েছে। শীত বাড়তে শুরু করায় গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত সাধারণ মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। হাট-বাজারে কম্বল, সোয়েটার, জ্যাকেট, মাফলারসহ শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। পাশাপাশি চা, কফি, আদা-লেবুর চায়ের দোকানগুলোতেও রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×