হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ২১ নভেম্বর – দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয় বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখন। হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’

প্রতিবেদনে আরও বলা হয়, আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২১ নভেম্বর – দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয় বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখন। হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’প্রতিবেদনে আরও বলা হয়, আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×