হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন


ময়মনসিংহ, ২১ নভেম্বর – ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জিআরপি থানা পুলিশের দায়ের করা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেন নাশকতাকারীরা। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে নেন। পরে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।

গত বৃহস্পতিবার রাতে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল মাহমুদ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সোহেল মাহমুদ মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের অনুসারী। রাসেল পাঠানের নির্দেশেই সোহেল মাহমুদসহ একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশ্যে ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এই কাজের জন‍্য রাসেল পাঠান তাদের কাছে টাকা পাঠিয়েছিল। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি প্রকাশ হয়। এরপরই গোপন সংবাদে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন‍্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২১ নভেম্বর – ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জিআরপি থানা পুলিশের দায়ের করা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেন।পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেন নাশকতাকারীরা। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে নেন। পরে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।গত বৃহস্পতিবার রাতে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল মাহমুদ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সোহেল মাহমুদ মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের অনুসারী। রাসেল পাঠানের নির্দেশেই সোহেল মাহমুদসহ একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশ্যে ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এই কাজের জন‍্য রাসেল পাঠান তাদের কাছে টাকা পাঠিয়েছিল। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি প্রকাশ হয়। এরপরই গোপন সংবাদে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন‍্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×