হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কার বৃদ্ধা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় রেজুআরা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটার চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রেললাইনে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত রেজু আরা উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১ টার কিছু আগে বাড়ি থেকে ডাক্তার দেখাতে একা বের হন বৃদ্ধা রেজুআরা। পায়ে হেঁটে বাড়ির অদুরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার অভিমুখী সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় বৃদ্ধা রেজুআরা ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, রেলওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের পরিবার সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ##

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কার বৃদ্ধা নারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কার বৃদ্ধা নারী নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় রেজুআরা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটার চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রেললাইনে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত রেজু আরা উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী। স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১ টার কিছু আগে বাড়ি থেকে ডাক্তার দেখাতে একা বের হন বৃদ্ধা রেজুআরা। পায়ে হেঁটে বাড়ির অদুরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার অভিমুখী সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় বৃদ্ধা রেজুআরা ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, রেলওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের পরিবার সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×