হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকার জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন


ঢাকা, ০১ ডিসেম্বর – ঢাকার জুরাইনে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

নিহত পাপ্পু শেখ (২৬) পেশায় সিএনজি চালক। তিনি স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকায়।

নিহতের বাবা মো. মন্টু শেখ জানান, সন্ধ্যায় পাপ্পু বাসা থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি জানান, গ্যাস পাইপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) এবং স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকার জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকার জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ ডিসেম্বর – ঢাকার জুরাইনে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত পাপ্পু শেখ (২৬) পেশায় সিএনজি চালক। তিনি স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকায়।নিহতের বাবা মো. মন্টু শেখ জানান, সন্ধ্যায় পাপ্পু বাসা থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি জানান, গ্যাস পাইপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) এবং স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০১ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×