হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ের নবনিযুক্ত ওসি এটিএম শিফাতুল মজুমদার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রামের মিরসরাই থানায় বদলীর সংবাদে উপজেলার জনগণের মাঝে হতাশা নেমেছে। মহিলা হয়েও তিনি অতীতের সকল ওসিকে চাপিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

উপজেলার গণমাধ্যম কর্মী ও সচেতন জনগণের অভিমত , অতীতের অফিসার ইনচার্জরা আইনশৃঙ্খলা উন্নয়নে যা পারেননি, তিনি মহিলা হয়েও যোগদানের দুই মাসের মধ্যে তা করতে সক্ষম হয়েছেন। এক কথায় তিনি নিজেকে অপরাধীদের আতন্ক হিসেবে উপস্থাপন করেছেন ।যার ফলে ডাকাত ও অপহরণচক্র তার ভয়ে এলাকা ছাড়া হয়।এতে অপরাধ অনেকটা কমে যায়।যা উপজেলাবাসীর জন্য ছিল স্বস্তির।

অপহরণ ও ডাকাত জোন খ্যাত ঈদগাঁও -ঈদগড় সড়ক দিয়ে যাতায়াতকারী রামুর ঈদগড়ের গণমাধ্যমকর্মী আবুল কাশেম জানান,অতীতের কোন ওসি দূর্গম এ পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনার সাহস করেননি। এ মহিলা ওসি যোগদান করেই গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানায় অভিযান শুরু করেন।যার ফলে সশস্ত্র অপরাধীরা এলাকা ছাড়া হয় এবং জনগণ এখন এ সড়ক দিয়ে চলাচলের সাহস করছেন।নবাগত ওসির নিকটে একই চাওয়া তাদের।

এমতাবস্থায় ১ ডিসেম্বর রাতে কক্সবাজারের নয় থানার ওসির বদলীতে তার স্থলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দক্ষিণাঞ্চলের নীলফামারী জেলার বাসিন্দা এটিএম শিফাতুল মজুমদারকে নিযুক্ত করা হয় এবং বর্তমান ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রামের মিরসরাই থানায় নিযুক্ত করার সংবাদে উপজেলা জনগণের মাঝে হতাশা বিরাজ করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বদলীর বিষয়ে ওসি ফরিদা ইয়াসমিন জানান,তিনি এখনো কোন অফিস আদেশ পাননি।জনগণের সহযোগিতায় তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে চেষ্টা করেছেন। জনগণ যদি তার অল্প সময়ের সেবায় সন্তোষ প্রকাশ করে এতে তিনি গর্বিত।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ের নবনিযুক্ত ওসি এটিএম শিফাতুল মজুমদার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ের নবনিযুক্ত ওসি এটিএম শিফাতুল মজুমদার

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার):: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রামের মিরসরাই থানায় বদলীর সংবাদে উপজেলার জনগণের মাঝে হতাশা নেমেছে। মহিলা হয়েও তিনি অতীতের সকল ওসিকে চাপিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। উপজেলার গণমাধ্যম কর্মী ও সচেতন জনগণের অভিমত , অতীতের অফিসার ইনচার্জরা আইনশৃঙ্খলা উন্নয়নে যা পারেননি, তিনি মহিলা হয়েও যোগদানের দুই মাসের মধ্যে তা করতে সক্ষম হয়েছেন। এক কথায় তিনি নিজেকে অপরাধীদের আতন্ক হিসেবে উপস্থাপন করেছেন ।যার ফলে ডাকাত ও অপহরণচক্র তার ভয়ে এলাকা ছাড়া হয়।এতে অপরাধ অনেকটা কমে যায়।যা উপজেলাবাসীর জন্য ছিল স্বস্তির। অপহরণ ও ডাকাত জোন খ্যাত ঈদগাঁও -ঈদগড় সড়ক দিয়ে যাতায়াতকারী রামুর ঈদগড়ের গণমাধ্যমকর্মী আবুল কাশেম জানান,অতীতের কোন ওসি দূর্গম এ পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনার সাহস করেননি। এ মহিলা ওসি যোগদান করেই গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানায় অভিযান শুরু করেন।যার ফলে সশস্ত্র অপরাধীরা এলাকা ছাড়া হয় এবং জনগণ এখন এ সড়ক দিয়ে চলাচলের সাহস করছেন।নবাগত ওসির নিকটে একই চাওয়া তাদের। এমতাবস্থায় ১ ডিসেম্বর রাতে কক্সবাজারের নয় থানার ওসির বদলীতে তার স্থলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দক্ষিণাঞ্চলের নীলফামারী জেলার বাসিন্দা এটিএম শিফাতুল মজুমদারকে নিযুক্ত করা হয় এবং বর্তমান ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রামের মিরসরাই থানায় নিযুক্ত করার সংবাদে উপজেলা জনগণের মাঝে হতাশা বিরাজ করে। বদলীর বিষয়ে ওসি ফরিদা ইয়াসমিন জানান,তিনি এখনো কোন অফিস আদেশ পাননি।জনগণের সহযোগিতায় তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে চেষ্টা করেছেন। জনগণ যদি তার অল্প সময়ের সেবায় সন্তোষ প্রকাশ করে এতে তিনি গর্বিত।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×