হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আশার আলো জাগিয়েও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ ডিসেম্বর – মারিয়া মান্দার দুর্দান্ত গোলে ম্যাচে ফিরে আশার আলো জ্বালিয়েছিল বাংলাদেশ। ইউরোপের কোনো দলের বিপক্ষে অভিষেক ম্যাচ জিততে না পারুক ড্র করতে পারবে তেমন প্রত্যাশা তৈরি হলেও পিটার বাটলারের কচিকাঁচার বাংলাদেশ হার নিয়েই মাঠ ছাড়ে। ২-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়া সফর শেষ করলো আজারবাইজানের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে আজারবাইজান।

১৯ মিনিটে গোল করে আজারবাইজানকে এগিয়ে দিয়েছিলেন দলটির অধিনায়ক জাফারজাদে। মারিয়া মান্দা ৩৪ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান। ৮৪ মিনিটে রক্ষণের দূর্বলতাকে কাজে লাগিয়ে আজারবাইজান ব্যবধান ২-১ করে। বাম দিক থেকে ইয়েলিজের ক্রস থেকে শটে গোল করেন মানি এরসা।

আরও পড়ুন

পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে আজারবাইজানের বিপক্ষে দল সাজিয়েছেন পিটার বাটলার। শুরুর একাদশে ফেরান তহুরা, স্বপ্না ও নবিরনকে। তাতে বাংলাদেশের খেলার ধারও বেড়েছিল আগের ম্যাচের চেয়ে। তবে ফিজিক্যালি অ্যাডভান্টেজে থাকা আজারবাইজানের মেয়েরা লিড নিয়ে নেয় ১৯ মিনিটে।

ডান দিক থেকে স্বপ্না রাণী কর্নার এক হাতে ফিস্ট করেছিলেন আজারবাইজানের গোলরক্ষক শারিফোভা আইতাজ। বলটি পেয়ে যান বক্সের মাথায় দাঁড়ানো মারিয়া মান্দা। বলটি থামিয়ে একটু ঘুরে বাম পায়ের দুর্দান্ত এক ভলি নেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। আজারবাইজানের খেলোয়াড়-কোচ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন বলটির জালে জড়ানোর দৃশ্য। ৩৪ মিনিটে দেওয়া ওই গোলে আজারবাইজানের বিপক্ষে ম্যাচে ফেরে বাংলাদেশ। এর আগে ১৯ মিনিটে আজারবাইজানের অধিনায়ক জাফারজাদের হেডে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে পিটার বাটলার দুটি পরিবর্তন করেন। তহুরাকে বসিয়ে নামা মামনী চাকমাকে এবং শামসুন্নাহার জুনিয়রকে বসিয়ে নামান উমেহলা মারামাকে। তাতে আক্রমণভাগের গতি আরো কমে যায়। আজারবাইজানের কোজ আসগারভ সিরিজ শুরুর আগে বলেছিলেন নারী ফুটবলে ইউরোপ ও এশিয়ার তেমন তফাৎ নেই। তবে আজারবাইজানের মেয়েরা মাঠে বুঝিয়ে দিয়েছেন তারা এশিয়ার চেয়ে কতটা এগিয়ে।

রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন (মামনী চাকমা), ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র(উমেহলা) ও নবিরন খাতুন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আশার আলো জাগিয়েও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আশার আলো জাগিয়েও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ ডিসেম্বর – মারিয়া মান্দার দুর্দান্ত গোলে ম্যাচে ফিরে আশার আলো জ্বালিয়েছিল বাংলাদেশ। ইউরোপের কোনো দলের বিপক্ষে অভিষেক ম্যাচ জিততে না পারুক ড্র করতে পারবে তেমন প্রত্যাশা তৈরি হলেও পিটার বাটলারের কচিকাঁচার বাংলাদেশ হার নিয়েই মাঠ ছাড়ে। ২-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়া সফর শেষ করলো আজারবাইজানের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে আজারবাইজান।১৯ মিনিটে গোল করে আজারবাইজানকে এগিয়ে দিয়েছিলেন দলটির অধিনায়ক জাফারজাদে। মারিয়া মান্দা ৩৪ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান। ৮৪ মিনিটে রক্ষণের দূর্বলতাকে কাজে লাগিয়ে আজারবাইজান ব্যবধান ২-১ করে। বাম দিক থেকে ইয়েলিজের ক্রস থেকে শটে গোল করেন মানি এরসা।মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে আজারবাইজানের বিপক্ষে দল সাজিয়েছেন পিটার বাটলার। শুরুর একাদশে ফেরান তহুরা, স্বপ্না ও নবিরনকে। তাতে বাংলাদেশের খেলার ধারও বেড়েছিল আগের ম্যাচের চেয়ে। তবে ফিজিক্যালি অ্যাডভান্টেজে থাকা আজারবাইজানের মেয়েরা লিড নিয়ে নেয় ১৯ মিনিটে।ডান দিক থেকে স্বপ্না রাণী কর্নার এক হাতে ফিস্ট করেছিলেন আজারবাইজানের গোলরক্ষক শারিফোভা আইতাজ। বলটি পেয়ে যান বক্সের মাথায় দাঁড়ানো মারিয়া মান্দা। বলটি থামিয়ে একটু ঘুরে বাম পায়ের দুর্দান্ত এক ভলি নেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। আজারবাইজানের খেলোয়াড়-কোচ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন বলটির জালে জড়ানোর দৃশ্য। ৩৪ মিনিটে দেওয়া ওই গোলে আজারবাইজানের বিপক্ষে ম্যাচে ফেরে বাংলাদেশ। এর আগে ১৯ মিনিটে আজারবাইজানের অধিনায়ক জাফারজাদের হেডে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে পিটার বাটলার দুটি পরিবর্তন করেন। তহুরাকে বসিয়ে নামা মামনী চাকমাকে এবং শামসুন্নাহার জুনিয়রকে বসিয়ে নামান উমেহলা মারামাকে। তাতে আক্রমণভাগের গতি আরো কমে যায়। আজারবাইজানের কোজ আসগারভ সিরিজ শুরুর আগে বলেছিলেন নারী ফুটবলে ইউরোপ ও এশিয়ার তেমন তফাৎ নেই। তবে আজারবাইজানের মেয়েরা মাঠে বুঝিয়ে দিয়েছেন তারা এশিয়ার চেয়ে কতটা এগিয়ে।রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন (মামনী চাকমা), ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র(উমেহলা) ও নবিরন খাতুন।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×