হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ নভেম্বর – বিপিএল নিলামের প্রথম ডাকেই কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যনত থামল সেই লড়াই। ‘এ’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি। তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে।

নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স।

আরও পড়ুন

পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

প্রথম ডাকে কেউ নেয়নি এই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। অবিক্রিত ক্রিকেটারদের নাম পরে তোলা হবে আবার।

নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম।

নাঈমের মতো কাড়াকাড়ি পড়ে যায় হৃদয়কে দলে পেতে। ভিত্তিমূল্যের দ্বিগুনের বেশি দামে তাকে নেয় রংপুর।

গত বিপিএলে চিটাগং কিংসের হয় দুর্দান্ত পারফর্ম করা পেসার সৈয়দ খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় দলে নেয় সিলেট টাইটান্স।

মোহাম্মদ মিঠুন গত তিন বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ২২ লাখা টাকা ভিত্তিমূল্যের ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়।

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে ৬৮ লাখ টাকায় নেয় ঢাকা ক্যাপিটালস।

ভিত্তিমূল্য ৩৫ লাখ রুপিতে জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে পায় নোয়াখালী এক্সপ্রেস।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৩০ লাখে পায় ঢাকা ক্যাপিটালস। সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে নজরকাড়া রিপন মন্ডলকে ২৫ লাখে পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলে নেয় ঢাকা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ নভেম্বর – বিপিএল নিলামের প্রথম ডাকেই কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যনত থামল সেই লড়াই। ‘এ’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি। তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে।নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স।লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।প্রথম ডাকে কেউ নেয়নি এই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। অবিক্রিত ক্রিকেটারদের নাম পরে তোলা হবে আবার।নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম।নাঈমের মতো কাড়াকাড়ি পড়ে যায় হৃদয়কে দলে পেতে। ভিত্তিমূল্যের দ্বিগুনের বেশি দামে তাকে নেয় রংপুর।গত বিপিএলে চিটাগং কিংসের হয় দুর্দান্ত পারফর্ম করা পেসার সৈয়দ খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় দলে নেয় সিলেট টাইটান্স।মোহাম্মদ মিঠুন গত তিন বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ২২ লাখা টাকা ভিত্তিমূল্যের ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়।পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে ৬৮ লাখ টাকায় নেয় ঢাকা ক্যাপিটালস।ভিত্তিমূল্য ৩৫ লাখ রুপিতে জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে পায় নোয়াখালী এক্সপ্রেস।বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৩০ লাখে পায় ঢাকা ক্যাপিটালস। সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে নজরকাড়া রিপন মন্ডলকে ২৫ লাখে পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স।দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলে নেয় ঢাকা।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ৩০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×