হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন


জামালপুর, ০৫ ডিসেম্বর – জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।

আরও পড়ুন

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার দিপু বাবু (২২) ও একই এলাকার রাসেল (২২)। আহত শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক প্রথমে রাসেলকে মৃত ঘোষণা করেন। পরে সার্জারি বিভাগে ভর্তি দিপু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। স্থানীয় জলিল মণ্ডল জানান, হঠাৎ বড় শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] জামালপুর, ০৫ ডিসেম্বর – জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার দিপু বাবু (২২) ও একই এলাকার রাসেল (২২)। আহত শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক প্রথমে রাসেলকে মৃত ঘোষণা করেন। পরে সার্জারি বিভাগে ভর্তি দিপু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। স্থানীয় জলিল মণ্ডল জানান, হঠাৎ বড় শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×