হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন


ঢাকা, ০৫ ডিসেম্বর – টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতকারী একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

কুমিল্লার মেঘনা উপজেলার গোভিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রাম থেকে নাদিম (৩২) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শুক্রবার (৫ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা নম্বর থেকে নাজনীন নামের এক নারী পরিচয়ে যোগাযোগ করা হয়। নিজেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Upwork-এর প্রতিনিধি দাবি করে তিনি বাসায় বসে পার্টটাইম কাজ করে আয় করা যাবে বলে ভুক্তভোগীকে প্রলোভন দেখান।

প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ ছোট ছোট অনলাইন টাস্ক করিয়ে বিকাশের মাধ্যমে ১৫০ টাকা ও পরে ২,১০০ টাকা পাঠিয়ে আস্থা অর্জনের চেষ্টা করা হয়। এরপর ভুক্তভোগীকে টেলিগ্রামের @upworkfrontdesk2013 নামের একটি গ্রুপে যুক্ত করা হয়। সেখানে ভুয়া সদস্যরা অভিনয় করছিলেন, যেন তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের টাকা আয় করছেন।

এরপর বড় টাস্কের কথা বলে ২ হাজার টাকা দিয়ে ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে বলা হয়। পরে আরও ৩ হাজার টাকা দিলে ৭ হাজার টাকা ব্যালেন্স দেখাবে—এমন প্রলোভন দেখানো হয়। অর্থ পাঠানোর পর ভুক্তভোগীকে ‘VIP-TASK GROUP’-এ যুক্ত করা হয়। গ্রুপে সবাইকে ৭ হাজার টাকা ব্যালেন্স দেখানো হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ ডিসেম্বর – টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতকারী একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।কুমিল্লার মেঘনা উপজেলার গোভিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রাম থেকে নাদিম (৩২) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়।শুক্রবার (৫ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা নম্বর থেকে নাজনীন নামের এক নারী পরিচয়ে যোগাযোগ করা হয়। নিজেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Upwork-এর প্রতিনিধি দাবি করে তিনি বাসায় বসে পার্টটাইম কাজ করে আয় করা যাবে বলে ভুক্তভোগীকে প্রলোভন দেখান।প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ ছোট ছোট অনলাইন টাস্ক করিয়ে বিকাশের মাধ্যমে ১৫০ টাকা ও পরে ২,১০০ টাকা পাঠিয়ে আস্থা অর্জনের চেষ্টা করা হয়। এরপর ভুক্তভোগীকে টেলিগ্রামের @upworkfrontdesk2013 নামের একটি গ্রুপে যুক্ত করা হয়। সেখানে ভুয়া সদস্যরা অভিনয় করছিলেন, যেন তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের টাকা আয় করছেন।এরপর বড় টাস্কের কথা বলে ২ হাজার টাকা দিয়ে ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে বলা হয়। পরে আরও ৩ হাজার টাকা দিলে ৭ হাজার টাকা ব্যালেন্স দেখাবে—এমন প্রলোভন দেখানো হয়। অর্থ পাঠানোর পর ভুক্তভোগীকে ‘VIP-TASK GROUP’-এ যুক্ত করা হয়। গ্রুপে সবাইকে ৭ হাজার টাকা ব্যালেন্স দেখানো হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×