হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন


পঞ্চগড়, ০৭ ডিসেম্বর – উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে মানুষের জনজীবন। গত কয়েকদিন ধরে অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়ে আছে, ফলে বাড়ছে শীতের তীব্রতা।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

হিমালয়ের নিকটবর্তী হওয়ায় কয়েকদিন ধরেই তেঁতুলিয়া ও আশপাশে বইছে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নেমে আসা শীতল হাওয়া। সকালে রোদের দেখা মিললেও তার উষ্ণতায় মানুষের শরীর গরম হচ্ছে না। রাত ও সকাল বেলায় শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। ফলে গ্রামাঞ্চলের মানুষজন আগেভাগেই বের করছেন গরম কাপড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শীতের আচমকা তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ০৭ ডিসেম্বর – উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে মানুষের জনজীবন। গত কয়েকদিন ধরে অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়ে আছে, ফলে বাড়ছে শীতের তীব্রতা।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।হিমালয়ের নিকটবর্তী হওয়ায় কয়েকদিন ধরেই তেঁতুলিয়া ও আশপাশে বইছে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নেমে আসা শীতল হাওয়া। সকালে রোদের দেখা মিললেও তার উষ্ণতায় মানুষের শরীর গরম হচ্ছে না। রাত ও সকাল বেলায় শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। ফলে গ্রামাঞ্চলের মানুষজন আগেভাগেই বের করছেন গরম কাপড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শীতের আচমকা তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন।সূত্র: ঢাকা টাইমসএনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×