হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৬ ডিসেম্বর এনইআইআর চালু, মোবাইল ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। তবে অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে উদ্বেগ কমাতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা সব অনিবন্ধিত ফোন আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধন করে বৈধতা পাওয়ার সুযোগ থাকবে।

চোরাচালান, ক্লোনিং, রিফার্বিশড ফোন এবং মোবাইলভিত্তিক ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সরকার এনইআইআর চালুর প্রস্তুতি নিলেও ব্যবসায়ীদের দাবির পর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বরের মধ্যে সব অনিবন্ধিত হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা ছিল। তবে ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমানে বাজারে থাকা অনিবন্ধিত সব ফোন বৈধভাবে নিবন্ধনের সুযোগ পায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা রাখা হয়নি। কোন কোন মডেল বা কত বছরের পুরোনো ফোন আমদানি করা যাবে। এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। আমদানির ক্ষেত্রে উপযুক্ত সরকারি সংস্থাকে জানানো বাধ্যতামূলক থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৬ ডিসেম্বর এনইআইআর চালু, মোবাইল ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৬ ডিসেম্বর এনইআইআর চালু, মোবাইল ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। তবে অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে উদ্বেগ কমাতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা সব অনিবন্ধিত ফোন আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধন করে বৈধতা পাওয়ার সুযোগ থাকবে।চোরাচালান, ক্লোনিং, রিফার্বিশড ফোন এবং মোবাইলভিত্তিক ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সরকার এনইআইআর চালুর প্রস্তুতি নিলেও ব্যবসায়ীদের দাবির পর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বরের মধ্যে সব অনিবন্ধিত হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা ছিল। তবে ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমানে বাজারে থাকা অনিবন্ধিত সব ফোন বৈধভাবে নিবন্ধনের সুযোগ পায়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা রাখা হয়নি। কোন কোন মডেল বা কত বছরের পুরোনো ফোন আমদানি করা যাবে। এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। আমদানির ক্ষেত্রে উপযুক্ত সরকারি সংস্থাকে জানানো বাধ্যতামূলক থাকবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×