হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন


আঙ্কারা, ১৩ ডিসেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‌‌‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি। শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি।’’

তুর্কমেনিস্তানে শুক্রবারের বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে।

ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক বলেছেন, ‘‘শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া। এতে খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগেই মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ১৩ ডিসেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি।শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‌‌‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি। শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি।’’তুর্কমেনিস্তানে শুক্রবারের বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে।ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক বলেছেন, ‘‘শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া। এতে খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগেই মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×