হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন


কলকাতা, ১৭ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ৫৮ লাখ নামের মধ্যে ২৪ লাখ ভোটারকে ‘মৃত’, ১৯ লাখকে ‘স্থানান্তরিত’, ১২ লাখকে ‘নিখোঁজ’ ও ১৩ লাখকে ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়ে এসআইআরের প্রথম ধাপ শেষ হলো। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে, তারা এখন আপত্তি জানিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তির পর আগামী বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০২ সালে পশ্চিমবঙ্গে এসআইআর করা হয়েছিল।

এদিকে, খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে লাখ লাখ যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে।

চলতি মাসের শুরুতে নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় মমতা বলেন, ভোটার তালিকা থেকে নাম কাটা হলে মানুষকে রাস্তায় নামতে হবে। তিনি বলেন, এসআইআরের নামে মা-বোনদের অধিকার কেড়ে নেবে? নির্বাচনের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে। মা-বোনেরা, তোমাদের নাম কাটা হলে তোমাদের হাতেও তো উপায় আছে, রান্নাঘরে যে সরঞ্জাম ব্যবহার করো। তোমাদের শক্তি আছে। নাম কাটলে ছেড়ে দেবে না। সামনে লড়বে মেয়েরা, আর পেছনে থাকবে পুরুষরা।

অর্জুন সিংয়ের এই প্রতিক্রিয়ার পরে তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষ বলেন, একজন বৈধ ভোটারের নামও এই তালিকা থেকে বাদ গেলে রাজ্যজুড়ে আমরা আন্দোলনে নামবো। যারা মৃত ভোটার ও যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছেন, তাদের নামে বাদ গেলে কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রত্যেক বিধানসভায় ২৫ হাজার থেকে শুরু করে ৭০ ও ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়ছে। পার্টির নির্দেশ মতো এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলনে নামবো।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৭ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ৫৮ লাখ নামের মধ্যে ২৪ লাখ ভোটারকে ‘মৃত’, ১৯ লাখকে ‘স্থানান্তরিত’, ১২ লাখকে ‘নিখোঁজ’ ও ১৩ লাখকে ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়ে এসআইআরের প্রথম ধাপ শেষ হলো। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে, তারা এখন আপত্তি জানিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তির পর আগামী বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০২ সালে পশ্চিমবঙ্গে এসআইআর করা হয়েছিল।এদিকে, খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে লাখ লাখ যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে।চলতি মাসের শুরুতে নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় মমতা বলেন, ভোটার তালিকা থেকে নাম কাটা হলে মানুষকে রাস্তায় নামতে হবে। তিনি বলেন, এসআইআরের নামে মা-বোনদের অধিকার কেড়ে নেবে? নির্বাচনের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে। মা-বোনেরা, তোমাদের নাম কাটা হলে তোমাদের হাতেও তো উপায় আছে, রান্নাঘরে যে সরঞ্জাম ব্যবহার করো। তোমাদের শক্তি আছে। নাম কাটলে ছেড়ে দেবে না। সামনে লড়বে মেয়েরা, আর পেছনে থাকবে পুরুষরা।অর্জুন সিংয়ের এই প্রতিক্রিয়ার পরে তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষ বলেন, একজন বৈধ ভোটারের নামও এই তালিকা থেকে বাদ গেলে রাজ্যজুড়ে আমরা আন্দোলনে নামবো। যারা মৃত ভোটার ও যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছেন, তাদের নামে বাদ গেলে কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রত্যেক বিধানসভায় ২৫ হাজার থেকে শুরু করে ৭০ ও ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়ছে। পার্টির নির্দেশ মতো এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলনে নামবো।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×