হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিল ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন


ঢাকা, ১৭ ডিসেম্বর – গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি-আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

প্রাথমিকভাবে চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোতে নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা পাঁচদিনের মধ্যে সম্পন্ন করে পাঠাতে হবে।

তালিকা প্রেরণের সময় নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বের সাথে যাচাই করতে হবে: নির্বাচনী এলাকার নম্বর ও নাম সঠিক আছে কি না; উপজেলা বা থানার নাম নির্ভুল কি না; ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর ও সিরিয়াল নম্বর সঠিক আছে কি না এবং ভোটার সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না। এ ছাড়া, তথ্যের যোগফল যাচাই করতে হবে এবং অস্থায়ী কেন্দ্র বা কক্ষের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট কলামে ‘অস্থায়ী’ শব্দটি উল্লেখ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সবশেষে, নীতিমালা অনুযায়ী ভোটার সংখ্যার অনুপাতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারিত হয়েছে কি না, তাও পুনরায় পরীক্ষা করে দেখতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিল ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিল ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ডিসেম্বর – গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি-আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।প্রাথমিকভাবে চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোতে নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা পাঁচদিনের মধ্যে সম্পন্ন করে পাঠাতে হবে।তালিকা প্রেরণের সময় নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বের সাথে যাচাই করতে হবে: নির্বাচনী এলাকার নম্বর ও নাম সঠিক আছে কি না; উপজেলা বা থানার নাম নির্ভুল কি না; ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর ও সিরিয়াল নম্বর সঠিক আছে কি না এবং ভোটার সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না। এ ছাড়া, তথ্যের যোগফল যাচাই করতে হবে এবং অস্থায়ী কেন্দ্র বা কক্ষের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট কলামে ‘অস্থায়ী’ শব্দটি উল্লেখ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সবশেষে, নীতিমালা অনুযায়ী ভোটার সংখ্যার অনুপাতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারিত হয়েছে কি না, তাও পুনরায় পরীক্ষা করে দেখতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×