পেকুয়া প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে স্যালো মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
২৩ জুলাই ( শনিবার ) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, বনবিভাগের সংরক্ষিত জায়গায় একটি বালুখেকো সিন্ডিকেট স্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। খবর পেয়ে রমিজপাড়ায় অভিযান পরিচালনা করে বনবিভাগ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান




মন্তব্য করুন