হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুবাই প্রবাসী নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শফিউল আলম আয়াজ (২৬) নামের এক দুবাই প্রবাসি যুবক নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট ছগিরশাহকাটা নতুন মসজিদের সামনে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

নিহত শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা এলাকার সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে মোটর সাইকেল চালিয়ে চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন দুবাই প্রবাসি যুবক আয়াজ। এসময় তিনি মহাসড়কের মালুমঘাট ছগিরশাহকাটা মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী আয়াজ। এসময় তাঁর মোটরসাইকেলটি ভেঙে ধুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রবাসি যুবক আয়াজকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক হানিফ পরিবহনের বাস ও মোটর সাইকেল জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। ওইসময় বাসের চালক হেলপার কৌশলে পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুবাই প্রবাসী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুবাই প্রবাসী নিহত

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শফিউল আলম আয়াজ (২৬) নামের এক দুবাই প্রবাসি যুবক নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট ছগিরশাহকাটা নতুন মসজিদের সামনে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। নিহত শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা এলাকার সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে মোটর সাইকেল চালিয়ে চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন দুবাই প্রবাসি যুবক আয়াজ। এসময় তিনি মহাসড়কের মালুমঘাট ছগিরশাহকাটা মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী আয়াজ। এসময় তাঁর মোটরসাইকেলটি ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রবাসি যুবক আয়াজকে মৃত্যু ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক হানিফ পরিবহনের বাস ও মোটর সাইকেল জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। ওইসময় বাসের চালক হেলপার কৌশলে পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×