ঢাকা, ২৩ ডিসেম্বর – অগ্নিদুর্ঘটনায় দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এ সমঝোতার আওতায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং এর আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও ফায়ার সার্ভিসের গাড়ি-পাম্প মোতায়েন থাকবে।
গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের মোট ১৩ জন সদস্য প্রয়োজনীয় গাড়ি-পাম্প ও আধুনিক সাজ-সরঞ্জামসহ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়।
সমঝোতা স্মারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্ম পরিচালক (এইচআরডি-১) রিয়াদ ফারজান্দ সই করেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং যেকোনো দুর্ঘটনায় দ্রুততম সময়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন