হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বনায়নের প্লট থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ আগস্ট ২০২২, ০৮:১৯ অপরাহ্ন

এম জিয়াবুল হক :

চকরিয়ায় শহিদুল ইসলাম (১৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

(১লা আগস্ট) রবিবার দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামে নুরুল আমিনের ছেলে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

জানা গেছে, সামাজিক বনায়নের এক পাহারাদার রাত্রিকালীন পাহারা দেওয়ার সময় শহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন।

পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তবে, এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে শহিদুল ইসলাম কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে।

এ বিষয়ে জানার জন্য বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাকে বার বার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত শহিদুল ইসলামের পিটের বাম হাতের সামান্য নিচের দিকে দু্িট গুলির চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বন বিভাগের কর্মকর্তাদের গুলিতে শহিদুল ইসলাম নিহতের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, কে গুলি করেছে তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই মুহুর্ত্বে কিছুই বলতে পারছিনা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বনায়নের প্লট থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বনায়নের প্লট থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ আগস্ট ২০২২, ০৮:১৯ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক : চকরিয়ায় শহিদুল ইসলাম (১৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। (১লা আগস্ট) রবিবার দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামে নুরুল আমিনের ছেলে। জানা গেছে, সামাজিক বনায়নের এক পাহারাদার রাত্রিকালীন পাহারা দেওয়ার সময় শহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে, এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে শহিদুল ইসলাম কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে। এ বিষয়ে জানার জন্য বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাকে বার বার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত শহিদুল ইসলামের পিটের বাম হাতের সামান্য নিচের দিকে দু্িট গুলির চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের গুলিতে শহিদুল ইসলাম নিহতের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, কে গুলি করেছে তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই মুহুর্ত্বে কিছুই বলতে পারছিনা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×