হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় বসতভিটার জায়গার বিরোধে ভাইয়ের সাথে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১আগষ্ট) সন্ধ্যায় মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৩৭) একই এলাকার মৃত.বজল মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
তবে এনিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,বসতভিটার জায়গা নিয়ে বজল মিয়ার তিন ছেলের মধ্যে বিরোধ রয়েছে। ইউনিয়ন পরিষদ গ্রাম আদালাতে বিচারও ছিল। একটি মামলা জনিত কারনে আমি কয়েকদিন ঢাকায় ছিলাম। আবু তৈয়ব, ছিদ্দিক আহমদ ও আবু তাহেরের মধ্য বসতভিটার জায়গা নিয়ে মুলত দ্বন্ধ। কয়েকদিন আগে ভাইদের মধ্যে ঝগড়াও হয়। পরে তারা বিষয়টি নিয়ে থানা পর্যন্ত গড়ায়। শুনেছি অপমানে বিষপান করে আত্মহত্যা করেছে আবু তাহের।

প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, সম্প্রতি সাত ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। চার ভাই বসতভিটার কবলাদার। তিন ভাই দীর্ঘ সময় ধরে ভিন্ন এলাকায় বসবাস করে। কয়েকদিন আগে ছিদ্দিক আহমদ স্ত্রী-সন্তান নিয়ে আবু তাহেরের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা আবু তাহেরকে স্ব পরিবারে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি শ্বশুর বাড়ির এক স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। আজ (সোমবার) তিনি বাড়িতে আসলে ছিদ্দিক আহমদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

নিহতের স্ত্রী খদিজা বেগম জানায়,আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন,হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর রহস্য।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় বসতভিটার জায়গার বিরোধে ভাইয়ের সাথে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১আগষ্ট) সন্ধ্যায় মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৩৭) একই এলাকার মৃত.বজল মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এনিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,বসতভিটার জায়গা নিয়ে বজল মিয়ার তিন ছেলের মধ্যে বিরোধ রয়েছে। ইউনিয়ন পরিষদ গ্রাম আদালাতে বিচারও ছিল। একটি মামলা জনিত কারনে আমি কয়েকদিন ঢাকায় ছিলাম। আবু তৈয়ব, ছিদ্দিক আহমদ ও আবু তাহেরের মধ্য বসতভিটার জায়গা নিয়ে মুলত দ্বন্ধ। কয়েকদিন আগে ভাইদের মধ্যে ঝগড়াও হয়। পরে তারা বিষয়টি নিয়ে থানা পর্যন্ত গড়ায়। শুনেছি অপমানে বিষপান করে আত্মহত্যা করেছে আবু তাহের। প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, সম্প্রতি সাত ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। চার ভাই বসতভিটার কবলাদার। তিন ভাই দীর্ঘ সময় ধরে ভিন্ন এলাকায় বসবাস করে। কয়েকদিন আগে ছিদ্দিক আহমদ স্ত্রী-সন্তান নিয়ে আবু তাহেরের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা আবু তাহেরকে স্ব পরিবারে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি শ্বশুর বাড়ির এক স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। আজ (সোমবার) তিনি বাড়িতে আসলে ছিদ্দিক আহমদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করে। নিহতের স্ত্রী খদিজা বেগম জানায়,আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন,হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর রহস্য।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×