হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নুরের হলফনামায় মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ টাকা, বার্ষিক আয় ২০ লাখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন


ঢাকা, ০১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

হলফনামা অনুযায়ী নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো অর্থের পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা।

ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। নুরের নামে কৃষি জমি রয়েছে প্রায় ৮২ ডেসিমাল, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। এছাড়া তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।

হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমানো অর্থ রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।

উল্লেখ্য, নুরুল হক নুর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নুরের হলফনামায় মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ টাকা, বার্ষিক আয় ২০ লাখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নুরের হলফনামায় মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ টাকা, বার্ষিক আয় ২০ লাখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।হলফনামা অনুযায়ী নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো অর্থের পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা।ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। নুরের নামে কৃষি জমি রয়েছে প্রায় ৮২ ডেসিমাল, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। এছাড়া তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমানো অর্থ রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।উল্লেখ্য, নুরুল হক নুর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×