হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে অপকর্ম করলে কেউ ছাড় পাবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন


চট্টগ্রাম, ০৬ জানুায়রি – নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযানগুলো পরিচালনা করছে, সেগুলোর তথ্য গণমাধ্যমে তুলে ধরা জরুরি। কেউ যেন অপকর্ম করে পার পেয়ে যাওয়ার আশা না করে। অপকর্ম করলে ধরা পড়তেই হবে—এ বার্তা স্পষ্টভাবে দিতে হবে। বিষয়টি শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় ইস্যুতে পরিণত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন ঘিরে সাধারণত অস্ত্রের সঞ্চালন বেড়ে যায় এবং সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পায়। জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করা হলেও আনুমানিক ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও অবশিষ্ট অস্ত্রগুলো মাঠে রয়ে গেছে, যেগুলো দ্রুত খুঁজে বের করতে হবে।

হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের প্রসঙ্গে তিনি বলেন, আনুমানিক ৭০ থেকে ৭৫ শতাংশ গোলাবারুদ উদ্ধার করা গেছে। শতভাগ উদ্ধার সম্ভব না হলেও যারা এসব অস্ত্র নিয়েছে তাদের চিহ্নিত করা গেলে এবং উদ্ধার অভিযান জোরদার করা হলে জনগণের আস্থা বাড়বে।

সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, চট্টগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে। অতীতেও দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে অপকর্ম করলে কেউ ছাড় পাবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে অপকর্ম করলে কেউ ছাড় পাবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৬ জানুায়রি – নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযানগুলো পরিচালনা করছে, সেগুলোর তথ্য গণমাধ্যমে তুলে ধরা জরুরি। কেউ যেন অপকর্ম করে পার পেয়ে যাওয়ার আশা না করে। অপকর্ম করলে ধরা পড়তেই হবে—এ বার্তা স্পষ্টভাবে দিতে হবে। বিষয়টি শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় ইস্যুতে পরিণত হবে বলেও জানান তিনি।ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন ঘিরে সাধারণত অস্ত্রের সঞ্চালন বেড়ে যায় এবং সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পায়। জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করা হলেও আনুমানিক ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও অবশিষ্ট অস্ত্রগুলো মাঠে রয়ে গেছে, যেগুলো দ্রুত খুঁজে বের করতে হবে।হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের প্রসঙ্গে তিনি বলেন, আনুমানিক ৭০ থেকে ৭৫ শতাংশ গোলাবারুদ উদ্ধার করা গেছে। শতভাগ উদ্ধার সম্ভব না হলেও যারা এসব অস্ত্র নিয়েছে তাদের চিহ্নিত করা গেলে এবং উদ্ধার অভিযান জোরদার করা হলে জনগণের আস্থা বাড়বে।সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, চট্টগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে। অতীতেও দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×