হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত এক মাস পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিমান সূত্র জানায়, আগে ১ ফেব্রুয়ারি থেকেই ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যেসব যাত্রী আগেই টিকিট কেটেছেন, তাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানের পরিচালনা পর্ষদ ওই সিদ্ধান্ত এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে না ইরান: ডেপুটি স্পিকার

ফ্লাইট স্থগিত হওয়ায় যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ভ্রমণের সুযোগ, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুবিধা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে বিমানের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি ঢাকা/সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা সময়মতো জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত এক মাস পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।বিমান সূত্র জানায়, আগে ১ ফেব্রুয়ারি থেকেই ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যেসব যাত্রী আগেই টিকিট কেটেছেন, তাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানের পরিচালনা পর্ষদ ওই সিদ্ধান্ত এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।ফ্লাইট স্থগিত হওয়ায় যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ভ্রমণের সুযোগ, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুবিধা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে বিমানের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি ঢাকা/সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা সময়মতো জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×