হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এসময় জেসমিন সুলতানা রিয়া (২০) নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার,৭ জানুয়ারি ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী ও রামু থানা পুলিশ।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে নুরুল আহমদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম এর মধ্যে রয়েছে, ১ট টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ও ১টি কাটার।

তিনি আরও জানান, আটককৃত জেসমিন সুলতানা রিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর বলে জানিয়েছে। আটক রিয়া দীর্ঘদিন ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলো।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এসময় জেসমিন সুলতানা রিয়া (২০) নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার,৭ জানুয়ারি ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী ও রামু থানা পুলিশ। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে নুরুল আহমদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম এর মধ্যে রয়েছে, ১ট টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ও ১টি কাটার। তিনি আরও জানান, আটককৃত জেসমিন সুলতানা রিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর বলে জানিয়েছে। আটক রিয়া দীর্ঘদিন ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×