হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার তেল কেনায় ভারতসহ তিন দেশে ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৮ জানুয়ারি – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবসংবলিত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক কার্যকর রয়েছে। ‘গ্রাহাম–ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের এই প্রস্তাবিত আইনে, রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ বিভিন্ন পণ্য জেনেশুনে কেনা দেশগুলোর ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের ওপর কমপক্ষে ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে বিলটি উত্থাপন করেন। এর লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধের জ্বালানি জোগান বন্ধ করা।

গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট এতে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন শুধু কথাই বলছেন— রুশ সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে।”

আগামী সপ্তাহে বিলটি নিয়ে কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে বলেও জানান গ্রাহাম। মার্কিন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হতে হবে, এরপর সিনেটে অনুমোদন মিললে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার তেল কেনায় ভারতসহ তিন দেশে ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার তেল কেনায় ভারতসহ তিন দেশে ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৮ জানুয়ারি – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবসংবলিত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেন।বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক কার্যকর রয়েছে। ‘গ্রাহাম–ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের এই প্রস্তাবিত আইনে, রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ বিভিন্ন পণ্য জেনেশুনে কেনা দেশগুলোর ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের ওপর কমপক্ষে ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে।রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে বিলটি উত্থাপন করেন। এর লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধের জ্বালানি জোগান বন্ধ করা।গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট এতে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন শুধু কথাই বলছেন— রুশ সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে।”আগামী সপ্তাহে বিলটি নিয়ে কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে বলেও জানান গ্রাহাম। মার্কিন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হতে হবে, এরপর সিনেটে অনুমোদন মিললে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×