হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন


তেহরান, ০৯ জানুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসে বহু স্বৈরশাসক ক্ষমতার চূড়ায় পৌঁছে পতনের মুখ দেখেছে—ট্রাম্পের পরিণতিও এর ব্যতিক্রম হবে না।

চলমান সরকারবিরোধী আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি বলেন, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান কখনো মাথা নত করবে না। তার দাবি, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে খামেনি বলেন, যদি তিনি সত্যিই রাষ্ট্র পরিচালনা বুঝতেন, তবে আগে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করার সক্ষমতা রাখে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেছিলেন, আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দিয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়।

বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ ও ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বিক্ষোভ দমনের এই উদ্যোগ সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়িয়ে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ০৯ জানুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসে বহু স্বৈরশাসক ক্ষমতার চূড়ায় পৌঁছে পতনের মুখ দেখেছে—ট্রাম্পের পরিণতিও এর ব্যতিক্রম হবে না।চলমান সরকারবিরোধী আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি বলেন, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান কখনো মাথা নত করবে না। তার দাবি, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে খামেনি বলেন, যদি তিনি সত্যিই রাষ্ট্র পরিচালনা বুঝতেন, তবে আগে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করার সক্ষমতা রাখে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেছিলেন, আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দিয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়।বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ ও ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বিক্ষোভ দমনের এই উদ্যোগ সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়িয়ে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×