হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও ৫ পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনমস্কো,২৮ নভেম্বর-চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণ…


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মস্কো,২৮ নভেম্বর-চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ডুবোজাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন।

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির এই ডুবোজাহাজটি রাশিয়ার প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন

আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত ও ৯৭ জন আহত

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে পারে। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যেগুলো পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি করা হবে।

পুতিনের ভাষ্য অনুযায়ী, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম। এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।

পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করার সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও এসব ডুবোজাহাজ থেকে পাল্টা আঘাত হানার সুযোগ থাকে।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও ৫ পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে রাশিয়া সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনমস্কো,২৮ নভেম্বর-চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও ৫ পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও ৫ পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনমস্কো,২৮ নভেম্বর-চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ডুবোজাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন।রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির এই ডুবোজাহাজটি রাশিয়ার প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে পারে। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যেগুলো পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি করা হবে।পুতিনের ভাষ্য অনুযায়ী, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম। এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করার সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও এসব ডুবোজাহাজ থেকে পাল্টা আঘাত হানার সুযোগ থাকে।অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এস এম/ ২৮ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×