হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশ থেকে মেশিন এনে ইয়াবা তৈরি করতেন যুবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিদেশ থেকে মেশিন এনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি করতেন এক যুবক। এই অভিযোগে ফিরোজ (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ৮০০টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে ফিরোজ ইয়াবা তৈরি করতেন। উৎপাদিত মাদক পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ইয়াবা উৎপাদনের কাজে ব্যবহৃত মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ জব্দ করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক দশক ধরে ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবারে জড়িত ছিলেন ফিরোজ। ঢাকায় একাধিক মামলার পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ বছর আগে তিনি দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখান থেকেই মাদকের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

স্থানীয়দের ভাষ্যমতে, ছয় থেকে সাত মাস আগে ফিরোজ হংকং সফর করেন। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য আনা হতো বলেও জানান তারা।

টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ফিরোজ প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন এবং একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ থেকে আনা মেশিন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশ থেকে মেশিন এনে ইয়াবা তৈরি করতেন যুবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশ থেকে মেশিন এনে ইয়াবা তৈরি করতেন যুবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Print Image
বিদেশ থেকে মেশিন এনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি করতেন এক যুবক। এই অভিযোগে ফিরোজ (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ৮০০টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে ফিরোজ ইয়াবা তৈরি করতেন। উৎপাদিত মাদক পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ইয়াবা উৎপাদনের কাজে ব্যবহৃত মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ জব্দ করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক দশক ধরে ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবারে জড়িত ছিলেন ফিরোজ। ঢাকায় একাধিক মামলার পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ বছর আগে তিনি দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখান থেকেই মাদকের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয়দের ভাষ্যমতে, ছয় থেকে সাত মাস আগে ফিরোজ হংকং সফর করেন। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য আনা হতো বলেও জানান তারা। টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ফিরোজ প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন এবং একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ থেকে আনা মেশিন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন। তিনি আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×