হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এলপিজি সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ অপরাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এলপিজি সিলিন্ডারের সংকট, দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনার অব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

জ্বালানি উপদেষ্টা বলেন, সরকার জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে বেসরকারি খাত একচেটিয়াভাবে এলপিজির বাজার নিয়ন্ত্রণ করতে না পারে।

তিনি জানান, বর্তমানে এলপিজি খাতের প্রায় ৯২ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে, আর সরকারি খাতে রয়েছে মাত্র ২ শতাংশ। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এলপিজি খাতে সরকারের ভূমিকা আরও বাড়ানোর চিন্তা করা হচ্ছে, যাতে বাজারে ভারসাম্য বজায় থাকে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমানে কিছু অতিরিক্ত এলপিজি আমদানির প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে এক–দুদিন আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এলপিজি সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এলপিজি সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর চিন্তা করছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট মোকাবিলায় আমদানি বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এলপিজি সিলিন্ডারের সংকট, দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনার অব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জ্বালানি উপদেষ্টা বলেন, সরকার জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে বেসরকারি খাত একচেটিয়াভাবে এলপিজির বাজার নিয়ন্ত্রণ করতে না পারে।তিনি জানান, বর্তমানে এলপিজি খাতের প্রায় ৯২ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে, আর সরকারি খাতে রয়েছে মাত্র ২ শতাংশ। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এলপিজি খাতে সরকারের ভূমিকা আরও বাড়ানোর চিন্তা করা হচ্ছে, যাতে বাজারে ভারসাম্য বজায় থাকে।মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমানে কিছু অতিরিক্ত এলপিজি আমদানির প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে এক–দুদিন আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×