হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করল পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন


কক্সবাজার, ১৫ জানুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খুরশিদা বেগম পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করল পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করল পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৫ জানুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগমকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তার খুরশিদা বেগম পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×