হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের অভিযোগ গঠনের আবেদন এবং আসামি পক্ষের অব্যাহতির আবেদন শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশের তারিখ ঠিক করেন।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে উপস্থিত থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। আর সজীব ওয়াজেদ জয়ের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

মামলায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে পলক ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’ হামলা চালায়। এছাড়া এই দুই আসামি ইন্টারনেট বন্ধ করে ‘মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা’ দেন বলে অভিযোগ করা হয়েছে।

একই সঙ্গে তারা হত্যাকাণ্ডে সহায়তা করেছেন বলেও অভিযোগে বলা হয়। এসব হামলায় পুলিশ ও দলীয় ‘সন্ত্রাসী বাহিনীর’ হাতে রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের অভিযোগ গঠনের আবেদন এবং আসামি পক্ষের অব্যাহতির আবেদন শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশের তারিখ ঠিক করেন।এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে উপস্থিত থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। আর সজীব ওয়াজেদ জয়ের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।মামলায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে পলক ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’ হামলা চালায়। এছাড়া এই দুই আসামি ইন্টারনেট বন্ধ করে ‘মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা’ দেন বলে অভিযোগ করা হয়েছে।একই সঙ্গে তারা হত্যাকাণ্ডে সহায়তা করেছেন বলেও অভিযোগে বলা হয়। এসব হামলায় পুলিশ ও দলীয় ‘সন্ত্রাসী বাহিনীর’ হাতে রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন।এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×