কক্সবাজারের ঈদগাঁও বাজারে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার শিকার হয়েছেন কতিপয় কাপড় দোকানদার।
বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রির দায়ে বিভিন্ন দোকানদারকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৬,০০০/- টাকা অর্থদন্ড দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ দল। তিনিজনস্বার্থে এই অভিযান চলমান থাকবে জানান।
আরও পড়ুন
১৫-২০ মিনিটে হাতে লাগেজ: বিমানবন্দরে লাইভ ব্যাগেজ সেবায় যাত্রীদের স্বস্তি, পরিদর্শন শেষে বার্তা বিমানমন্ত্রীর




মন্তব্য করুন