হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও নিহত হয়েছেন। এছাড়া আরও একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। উত্তরার আরেকটি হাসপাতালে দুইজনের মরদেহ রয়েছে এবং সর্বশেষ যে মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি রফিক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটি বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজের কারণে ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও নিহত হয়েছেন। এছাড়া আরও একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। উত্তরার আরেকটি হাসপাতালে দুইজনের মরদেহ রয়েছে এবং সর্বশেষ যে মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি রফিক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটি বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজের কারণে ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×