টেকনাফের পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার(১৮)নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
শুক্রবার (১৬জানুয়ারি)সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো:ছিদ্দিকের মেয়ে।
নিহত তরুণীর বাবা মো:ছিদ্দিক বলেন,শুক্রবার সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় পাহাড়ী সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে পাহাড়ে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকাল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান,গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।




মন্তব্য করুন