হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন


তেল আবিব, ২০ জানুয়ারি – যুদ্ধের পর গাজায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে, সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো জায়গা দেওয়া হবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। সেই চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন দেশের সেনারা অংশ নেবে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার (যুদ্ধবিরতি) দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের খুব সহজ অর্থ হলো—হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকেও নিরস্ত্র করা হবে।”

আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না জানিয়ে নেতানিয়াহু বলেন, “গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনার স্থান হবে না।”

গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে, তা এখনো স্পষ্ট হয়নি। যেসব দেশের সেনারা আসবে, তাদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে কাজ করবে—এমন একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ২০ জানুয়ারি – যুদ্ধের পর গাজায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে, সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো জায়গা দেওয়া হবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। সেই চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন দেশের সেনারা অংশ নেবে।গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার (যুদ্ধবিরতি) দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের খুব সহজ অর্থ হলো—হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকেও নিরস্ত্র করা হবে।”আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না জানিয়ে নেতানিয়াহু বলেন, “গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনার স্থান হবে না।”গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে, তা এখনো স্পষ্ট হয়নি। যেসব দেশের সেনারা আসবে, তাদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে কাজ করবে—এমন একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×