তেহরান, ২০ জানুয়ারি – ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের জন্য দেশটির কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা দিয়েছে। ইরানের জাতীয় পুলিশের প্রধান জানিয়েছেন, যারা ‘‘প্রতারিত হয়ে’’ দাঙ্গায় অংশ নিয়েছেন, তারা যদি তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করেন, তাদের শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে পুলিশ আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারী প্রার্থীরা লঘুদণ্ড পাবেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
পুলিশ প্রধান আহমাদ-রেজা রাদান জানিয়েছেন, যারা তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন, তারা শত্রুপক্ষের সেনা নয়, বরং প্রতারিত মানুষ। ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং তাদের আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ তিনদিন সময় দেওয়া হচ্ছে।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ক্ষোভ থেকে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত বড় আন্দোলনে রূপ নেয়। দেশটিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভকে গত কয়েক বছরে ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সহিংস দমন-পীড়নের পর বিক্ষোভ বর্তমানে স্তিমিত হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
এর আগে, গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, কর্তৃপক্ষকে ফিতনাবাজদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি-বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন