হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন হুম্মাম কাদের চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন


ঢাকা, ২০ জানুয়ারি – জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হুম্মাম কাদের চৌধুরী জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যে তিনি নিজে গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সোমবার (১৯ জানুয়ারি) ছিল। প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হুম্মামের জবানবন্দি রেকর্ড করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

হুম্মাম জানান, ২০১৬ সালের ৪ আগস্ট তাকে গুম করা হয়। শুধুমাত্র বিএনপি করার কারণে তাকে বারবার নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ফলে সারা শরীরে ঘা ও পায়ে বড় ফোঁড়া তৈরি হয়েছিল। আয়নাঘরে রাখা টেবিলের নিচে লাল কালি দিয়ে সিটিআইবি দেখেছেন তিনি। দিনের হিসাব রাখতে প্রথম দুই মাস একটি পেরেকে দেয়ালে দাগ দিয়েছেন। খাবারের সময় রুটি আসার মাধ্যমে তিনি দিন গণনা করতেন।

তিনি বলেন, ফোঁড়া হওয়ার পর ভেবেছিলেন হাসপাতালে নিলে কেউ চিনতে পারবে, কিন্তু নেওয়া হয়নি। পরে হাঁটতে অসুবিধা হলে ডাক্তার ডাকতে চিৎকার করেন। এক ডাক্তার এসে পরীক্ষা করেন। হাসপাতাল নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে বলা হয় ‘একজন বড় ডাক্তার এসে চিকিৎসা করবেন’। পরদিন তার সেলে কয়েকজন এসে তাকে চৌকির সঙ্গে বেঁধে অপারেশন করেন। এতে তিনি বেঁহুশ হয়ে যান। জ্ঞান ফেরার পর মেঝেতে রক্ত, ভেজা গজ ও টিস্যু পড়ে থাকতে দেখেন। এন্টিবায়োটিক দেওয়া হয় এবং ওষুধের মোড়ক হাতে তুলে আনা হতো। একবার ভুল করে ‘ভিআইপি-১’ লেখা ওষুধের মোড়কও এসেছে, যা দেখে তিনি বুঝেছেন এটি তার কোডনেম।

জবানবন্দিতে হুম্মাম বলেন, মাঝে মাঝে তাকে নির্যাতন করা হতো। হাতে ইনজেকশন দেওয়ায় পুরো শরীরে আগুন ধরে যাওয়ার মতো অনুভূতি হতো। জিজ্ঞাসাবাদের সময় বাবার রাজনীতির বিষয়ে, আওয়ামী লীগের বিরোধিতা করেন কি না এবং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইতো। তিনি পাশের সেলের কোরআন তেলাওয়াতের আওয়াজ ও খাবারের শব্দ শুনতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারেন ওই তেলাওয়াতকারী ব্রিগেডিয়ার আমান আযমী। এতে বুঝতে পারেন তিনি একা নন, আরও বন্দি রয়েছেন। সেলের দুটি দরজা ছিল, লোহার বার ও স্টিলের। একবার ফাঁকা অংশে একজনকে টেনে নিয়ে যেতে দেখেন, জমটুপির নিচে তার দাঁড়ি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল বয়স্ক।

ধারাবাহিকভাবে হেঁটে বাসার দিকে যেয়ে গুলশানে বড় ভাইয়ের বাসায় পৌঁছান। মা সেখানে ছিলেন না। পরে জানতে পারেন আরও দুজনকে গুম করা হয়েছে, একজন ব্যারিস্টার আরমান ও ব্রিগ্রেডিয়ার আজমী।

হুম্মাম জানান, তাকে আটকের সময় সিটিআইবির পরিচালক ছিলেন তৌহিদুল ইসলাম, ডিজিএফআই প্রধান ছিলেন জেনারেল আকবর। ২০১৭ সালের ২ মার্চ মুক্তি দেওয়ার সময় ডিজিএফআই প্রধান ছিলেন জেনারেল আবেদিন।

তিনি বলেন, যারা তাকে গুম ও নির্যাতন করেছে, তাদের বিচার চাই। এতে শীর্ষে রয়েছেন শেখ হাসিনা, জেনারেল আকবর, জেনারেল আবেদিন, ব্রিগ্রেডিয়ার তৌহিদুল ইসলাম এবং সহযোগীরা।

সাক্ষ্যগ্রহণ শেষে তার জেরা হয়নি। জেরার জন্য আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন হুম্মাম কাদের চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন হুম্মাম কাদের চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ জানুয়ারি – জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হুম্মাম কাদের চৌধুরী জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যে তিনি নিজে গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সোমবার (১৯ জানুয়ারি) ছিল। প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হুম্মামের জবানবন্দি রেকর্ড করা হয়।হুম্মাম জানান, ২০১৬ সালের ৪ আগস্ট তাকে গুম করা হয়। শুধুমাত্র বিএনপি করার কারণে তাকে বারবার নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ফলে সারা শরীরে ঘা ও পায়ে বড় ফোঁড়া তৈরি হয়েছিল। আয়নাঘরে রাখা টেবিলের নিচে লাল কালি দিয়ে সিটিআইবি দেখেছেন তিনি। দিনের হিসাব রাখতে প্রথম দুই মাস একটি পেরেকে দেয়ালে দাগ দিয়েছেন। খাবারের সময় রুটি আসার মাধ্যমে তিনি দিন গণনা করতেন।তিনি বলেন, ফোঁড়া হওয়ার পর ভেবেছিলেন হাসপাতালে নিলে কেউ চিনতে পারবে, কিন্তু নেওয়া হয়নি। পরে হাঁটতে অসুবিধা হলে ডাক্তার ডাকতে চিৎকার করেন। এক ডাক্তার এসে পরীক্ষা করেন। হাসপাতাল নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে বলা হয় ‘একজন বড় ডাক্তার এসে চিকিৎসা করবেন’। পরদিন তার সেলে কয়েকজন এসে তাকে চৌকির সঙ্গে বেঁধে অপারেশন করেন। এতে তিনি বেঁহুশ হয়ে যান। জ্ঞান ফেরার পর মেঝেতে রক্ত, ভেজা গজ ও টিস্যু পড়ে থাকতে দেখেন। এন্টিবায়োটিক দেওয়া হয় এবং ওষুধের মোড়ক হাতে তুলে আনা হতো। একবার ভুল করে ‘ভিআইপি-১’ লেখা ওষুধের মোড়কও এসেছে, যা দেখে তিনি বুঝেছেন এটি তার কোডনেম।জবানবন্দিতে হুম্মাম বলেন, মাঝে মাঝে তাকে নির্যাতন করা হতো। হাতে ইনজেকশন দেওয়ায় পুরো শরীরে আগুন ধরে যাওয়ার মতো অনুভূতি হতো। জিজ্ঞাসাবাদের সময় বাবার রাজনীতির বিষয়ে, আওয়ামী লীগের বিরোধিতা করেন কি না এবং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইতো। তিনি পাশের সেলের কোরআন তেলাওয়াতের আওয়াজ ও খাবারের শব্দ শুনতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারেন ওই তেলাওয়াতকারী ব্রিগেডিয়ার আমান আযমী। এতে বুঝতে পারেন তিনি একা নন, আরও বন্দি রয়েছেন। সেলের দুটি দরজা ছিল, লোহার বার ও স্টিলের। একবার ফাঁকা অংশে একজনকে টেনে নিয়ে যেতে দেখেন, জমটুপির নিচে তার দাঁড়ি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল বয়স্ক।ধারাবাহিকভাবে হেঁটে বাসার দিকে যেয়ে গুলশানে বড় ভাইয়ের বাসায় পৌঁছান। মা সেখানে ছিলেন না। পরে জানতে পারেন আরও দুজনকে গুম করা হয়েছে, একজন ব্যারিস্টার আরমান ও ব্রিগ্রেডিয়ার আজমী।হুম্মাম জানান, তাকে আটকের সময় সিটিআইবির পরিচালক ছিলেন তৌহিদুল ইসলাম, ডিজিএফআই প্রধান ছিলেন জেনারেল আকবর। ২০১৭ সালের ২ মার্চ মুক্তি দেওয়ার সময় ডিজিএফআই প্রধান ছিলেন জেনারেল আবেদিন।তিনি বলেন, যারা তাকে গুম ও নির্যাতন করেছে, তাদের বিচার চাই। এতে শীর্ষে রয়েছেন শেখ হাসিনা, জেনারেল আকবর, জেনারেল আবেদিন, ব্রিগ্রেডিয়ার তৌহিদুল ইসলাম এবং সহযোগীরা।সাক্ষ্যগ্রহণ শেষে তার জেরা হয়নি। জেরার জন্য আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×