হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা: বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১৩ অপরাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার একাট্টা অবস্থানের পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছে। আজ (শনিবার) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অংশগ্রহণ করবে।

আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরপরই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসে।

আরও পড়ুন

পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

আইসিসি জানিয়েছে, ভারতের নির্ধারিত ম্যাচ আয়োজন সংক্রান্ত বিসিবির উদ্বেগ সমাধানের জন্য তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলকভাবে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা করেছে। এই প্রক্রিয়ায় আইসিসি বিসিবির উদ্বেগগুলো পর্যালোচনা করেছে, অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ করেছে এবং কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা এবং ইভেন্টের উন্নত প্রোটোকল বিবেচনা করেছে।

আইসিসির মূল্যায়নে এই সিদ্ধান্ত এসেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এছাড়া আইসিসি বিবেচনা করেছে, সূচী সংশোধন করা হলে টুর্নামেন্টের অখণ্ডতা, অংশগ্রহণকারী দল ও ভক্তদের স্বার্থ এবং ইভেন্টের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের বৈঠকের পর আইবিসির বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে বলেছিল যে তারা নির্ধারিত সূচী অনুযায়ী খেলবে কি না। সময়মতো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী প্রতিস্থাপক দল বাছাই করার কার্যক্রম শুরু করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা: বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা: বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার একাট্টা অবস্থানের পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছে। আজ (শনিবার) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অংশগ্রহণ করবে।আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরপরই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসে।আইসিসি জানিয়েছে, ভারতের নির্ধারিত ম্যাচ আয়োজন সংক্রান্ত বিসিবির উদ্বেগ সমাধানের জন্য তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলকভাবে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা করেছে। এই প্রক্রিয়ায় আইসিসি বিসিবির উদ্বেগগুলো পর্যালোচনা করেছে, অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ করেছে এবং কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা এবং ইভেন্টের উন্নত প্রোটোকল বিবেচনা করেছে।আইসিসির মূল্যায়নে এই সিদ্ধান্ত এসেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এছাড়া আইসিসি বিবেচনা করেছে, সূচী সংশোধন করা হলে টুর্নামেন্টের অখণ্ডতা, অংশগ্রহণকারী দল ও ভক্তদের স্বার্থ এবং ইভেন্টের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের বৈঠকের পর আইবিসির বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে বলেছিল যে তারা নির্ধারিত সূচী অনুযায়ী খেলবে কি না। সময়মতো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী প্রতিস্থাপক দল বাছাই করার কার্যক্রম শুরু করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×