হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর কৌশলী হয়ে উঠলেন মামদানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন


অ্যালবানি, ২৫ জানুয়ারি – নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে ৩৪ বছর বয়সি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি বেশ সতর্ক ও পরিমিত মেজাজে সময় কাটাচ্ছেন।

নির্বাচনী প্রচারের সময় তিনি কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত ছিলেন, তবে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপসকামী অবস্থায় দেখা যাচ্ছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি গ্রাসি ম্যানশনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি।

নিউইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে ২ বিলিয়ন ডলার এবং আগামী বছরে ১০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিতে কিছুটা ছাড় দিতে হতে পারে।

রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে। অতীতে নিউইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও মামদানি সেই পথ মাড়াননি। বিশেষ করে শিশুদের জন্য ‘ইউনিভার্সাল চাইল্ড কেয়ার’ নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু এবং অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ) নিয়ে তার কিছু সিদ্ধান্ত ও প্রাথমিক নীরবতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে, মামদানি খুব দ্রুত ভুল সংশোধন করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন, যা একজন নতুন মেয়র হিসেবে তার পরিণত কৌশলের প্রমাণ।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিউইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর কৌশলী হয়ে উঠলেন মামদানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর কৌশলী হয়ে উঠলেন মামদানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] অ্যালবানি, ২৫ জানুয়ারি – নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে ৩৪ বছর বয়সি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি বেশ সতর্ক ও পরিমিত মেজাজে সময় কাটাচ্ছেন।নির্বাচনী প্রচারের সময় তিনি কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত ছিলেন, তবে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপসকামী অবস্থায় দেখা যাচ্ছে।জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি গ্রাসি ম্যানশনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি।নিউইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে ২ বিলিয়ন ডলার এবং আগামী বছরে ১০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিতে কিছুটা ছাড় দিতে হতে পারে।রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে। অতীতে নিউইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও মামদানি সেই পথ মাড়াননি। বিশেষ করে শিশুদের জন্য ‘ইউনিভার্সাল চাইল্ড কেয়ার’ নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।এদিকে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু এবং অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ) নিয়ে তার কিছু সিদ্ধান্ত ও প্রাথমিক নীরবতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে, মামদানি খুব দ্রুত ভুল সংশোধন করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন, যা একজন নতুন মেয়র হিসেবে তার পরিণত কৌশলের প্রমাণ।এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×