হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন


লাহোর, ৩০ জানুয়ারি – ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি জয়ের পর দীর্ঘ সাত বছর অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। অবশেষে সেই খরা কাটাল সালমান আলি আগার দল। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে স্বাগতিকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া থামে ১৪৬ রানে। ব্যাটিং ব্যর্থতায় হার মানতে হয় সফরকারীদের।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের পাঁচজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও জশ ইংলিসও। একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে অজিদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, যদিও বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন অ্যাডাম জাম্পা ও জাভিয়ের বার্টলেট।

পাকিস্তানের জয়ের নায়ক সাইম আইয়ুব। ব্যাট হাতে ২২ বলে ৪০ রানের কার্যকর ইনিংসের সঙ্গে বল হাতে নেন ২ উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে হারালেও, অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন সাইম।

সাইম আউট হন ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে। সালমান করেন ২৭ বলে ৩৯ রান। এরপর বাবর আজম (২৪), ফখর জামান (১০), উসমান খান (১৮) ও মোহাম্মদ নেওয়াজ (১৫) ধীরগতির ব্যাটিং করলে বড় সংগ্রহ পায়নি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১৬৮।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ নেন একটি করে।

একই ভেন্যুতে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লাহোর, ৩০ জানুয়ারি – ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি জয়ের পর দীর্ঘ সাত বছর অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। অবশেষে সেই খরা কাটাল সালমান আলি আগার দল। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে স্বাগতিকরা।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া থামে ১৪৬ রানে। ব্যাটিং ব্যর্থতায় হার মানতে হয় সফরকারীদের।এই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের পাঁচজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও জশ ইংলিসও। একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে অজিদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, যদিও বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন অ্যাডাম জাম্পা ও জাভিয়ের বার্টলেট।পাকিস্তানের জয়ের নায়ক সাইম আইয়ুব। ব্যাট হাতে ২২ বলে ৪০ রানের কার্যকর ইনিংসের সঙ্গে বল হাতে নেন ২ উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে হারালেও, অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন সাইম।সাইম আউট হন ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে। সালমান করেন ২৭ বলে ৩৯ রান। এরপর বাবর আজম (২৪), ফখর জামান (১০), উসমান খান (১৮) ও মোহাম্মদ নেওয়াজ (১৫) ধীরগতির ব্যাটিং করলে বড় সংগ্রহ পায়নি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১৬৮।পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ নেন একটি করে।একই ভেন্যুতে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×