হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ নির্বাচনে জিতলে পিআর পদ্ধতি চালুর প্রতিশ্রুতি জামায়াতের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত ইশতেহারে ২৬টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার দেশবাসীর সামনে তুলে ধরেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

ইশতেহারে নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান সংস্কার করা হবে।

এছাড়া সব স্তরের নির্বাচনী ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সংসদে ন্যূনতম ৯০টি আসন অথবা ৩ শতাংশ ভোট প্রাপ্ত দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলা নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ত্রয়োদশ নির্বাচনে জিতলে পিআর পদ্ধতি চালুর প্রতিশ্রুতি জামায়াতের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ নির্বাচনে জিতলে পিআর পদ্ধতি চালুর প্রতিশ্রুতি জামায়াতের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত ইশতেহারে ২৬টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার দেশবাসীর সামনে তুলে ধরেন।ইশতেহারে নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান সংস্কার করা হবে।এছাড়া সব স্তরের নির্বাচনী ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সংসদে ন্যূনতম ৯০টি আসন অথবা ৩ শতাংশ ভোট প্রাপ্ত দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলা নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×