হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে পাকিস্তান।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

এরই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। শুরুতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও গত বুধবার ৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট করেন যে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ শরীফ বলেন খেলার মাঠে রাজনীতি কাম্য নয় এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। তিনি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে একটি উপযুক্ত ও বিবেচনামূলক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা মাঠে নামবে না। এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে নির্ধারিত ম্যাচে অংশ না নিলে পাকিস্তানকে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে পাকিস্তান।এরই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। শুরুতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও গত বুধবার ৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট করেন যে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ শরীফ বলেন খেলার মাঠে রাজনীতি কাম্য নয় এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। তিনি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে একটি উপযুক্ত ও বিবেচনামূলক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা মাঠে নামবে না। এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে নির্ধারিত ম্যাচে অংশ না নিলে পাকিস্তানকে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×