হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া কোনাখালীতে সেলো মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, বিপাকে জমি মালিকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা সেতুর অদুরে হারবাইন্যাঘোনার নতুনপাড়া এলাকায় সেলো পাম্প মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মৃত বজল আহমেদের ছেলে নুরুল হক মৎস্যঘেরের জমিতে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে জমি মালিকরা বিপাকে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী জমি মালিক কোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হারবাইন্যাঘোনা নতুনপাড়ার মৃত বজল আহমেদের ছেলে মেয়ে মুজিবুল হক, রাবিয়া বেগম, নিলুফা বেগম, জায়দুল হক ও হামিদুল হক বলেন, বাড়ির পাশে ৬০ শতক পৈত্রিক জমিতে আমরা পরিবারের সবাই মৎস্যঘের করতাম। এবছর আমাদের অগোচরে মৎস্যঘেরের ওই জমিতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন অভিযুক্ত নুরুল হক। তাদের দাবি, পৈত্রিক মৎস্যঘেরটি কুক্ষিগত করতে কৌশলে দখলে নিয়েছে অপর ভাই নুরুল হক। এখন সেখান থেকে বালু উত্তোলনের কারণে জমির শ্রেণী পরিবর্তন হচ্ছে। এতে জমিটি পুকুরে পরিণত হচ্ছে।
এলাকাবাসি অভিযোগ করেছেন, সরকারি ইজারাকৃত মহাল ছাড়া অন্য কোন পয়েন্ট থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা আইনগতভাবে অবৈধ। সেখানে ব্যক্তিগত মৎস্যঘেরের জমি থেকে অভিযুক্ত নুরুল হক সেলো মেশিন বসিয়ে গেল একমাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে সরকারের বিপুল টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
এব্যাপারে স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মোহাম্মদ আবুল মনসুর বলেন, মৎস্যঘেরের জমিতে সেলো পাম্প মেশিন ও অবৈধভাবে বালু উত্তোলন করার ঘটনায় কেউ উপজেলা প্রশাসনকে জানাইনি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ##

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া কোনাখালীতে সেলো মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, বিপাকে জমি মালিকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া কোনাখালীতে সেলো মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, বিপাকে জমি মালিকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা সেতুর অদুরে হারবাইন্যাঘোনার নতুনপাড়া এলাকায় সেলো পাম্প মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মৃত বজল আহমেদের ছেলে নুরুল হক মৎস্যঘেরের জমিতে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে জমি মালিকরা বিপাকে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী জমি মালিক কোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হারবাইন্যাঘোনা নতুনপাড়ার মৃত বজল আহমেদের ছেলে মেয়ে মুজিবুল হক, রাবিয়া বেগম, নিলুফা বেগম, জায়দুল হক ও হামিদুল হক বলেন, বাড়ির পাশে ৬০ শতক পৈত্রিক জমিতে আমরা পরিবারের সবাই মৎস্যঘের করতাম। এবছর আমাদের অগোচরে মৎস্যঘেরের ওই জমিতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন অভিযুক্ত নুরুল হক। তাদের দাবি, পৈত্রিক মৎস্যঘেরটি কুক্ষিগত করতে কৌশলে দখলে নিয়েছে অপর ভাই নুরুল হক। এখন সেখান থেকে বালু উত্তোলনের কারণে জমির শ্রেণী পরিবর্তন হচ্ছে। এতে জমিটি পুকুরে পরিণত হচ্ছে। এলাকাবাসি অভিযোগ করেছেন, সরকারি ইজারাকৃত মহাল ছাড়া অন্য কোন পয়েন্ট থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা আইনগতভাবে অবৈধ। সেখানে ব্যক্তিগত মৎস্যঘেরের জমি থেকে অভিযুক্ত নুরুল হক সেলো মেশিন বসিয়ে গেল একমাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে সরকারের বিপুল টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। এব্যাপারে স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মোহাম্মদ আবুল মনসুর বলেন, মৎস্যঘেরের জমিতে সেলো পাম্প মেশিন ও অবৈধভাবে বালু উত্তোলন করার ঘটনায় কেউ উপজেলা প্রশাসনকে জানাইনি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×